কিভাবে YouTube এ চ্যানেল বানাবেন ? | How to Create a YouTube Channel | Earn Money Online.
Youtube এ চ্যানেল বানানোর জন্য আপনার একটি চালু Email আইডি থাকতে হবে। Email আইডি কিভাবে বানাবেন ?
Email আইডি অৰ্থাৎ Gmail আইডি থাকলেও হবে মানে YouTube চ্যানেল বানাতে পারবেন।
YouTube এ চ্যানেল বানানোর জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফ্লো বা আনুসরন করতে হবে। সেগুলো নিচে দেওয়া হল।
স্টেপ ১ : আপনার একটি চালু ইমেইল বা জিমেইল আইডি থাকতে হবে। সেটিকে YouTube এর ওয়েবসাইট অর্থাৎ https://www.youtube.com/ এ গিয়ে লগইন করতে হবে।
Q . কিভাবে YouTube এর পেজে ইমেইল বা জিমেইল আইডি দিয়ে লগইন করবেন ?
Ans : YouTube এর ওয়েবসাইট অর্থাৎ https://www.youtube.com/ এ গিয়ে পেজের মধ্যে উপরের ডানদিকের
কোনাতে (Top Right-side) সাইনইন অর্থাৎ SIGN IN ঐখানে ক্লিক করতে হবে। বা YouTube এর অফিসিয়াল App এ গিয়ে উপরের ডানদিকের কোনাতে (Top Right-side) সাইনইন অর্থাৎ SIGN IN ঐখানে ক্লিক করতে হবে। ঐখানে ক্লিক করে জিমেইল (Gmail) আইডি আর জিমেইল আইডির পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।স্টেপ ২ : (YouTube App এ পদ্ধতি) পেজ টি SIGN IN করার পর আপনার জিমেইল আইডিতে যে লোগো বা ছবি টি দেওয়া আছে সেটি SIGN IN এর জায়গাতে দেখা যাবে। ওই লোগো বা ছবি তে ক্লিক করতে বা টাচ করতে হবে। লোগো বা ছবি তে ক্লিক করলেই কয়েকটি অপসন দেখা যাবে। অপসন গুলো থেকে আপনাকে Create Channel বা Your Channel অপসন এ ক্লিক করতে হবে।
*** Create Channel অপসন থাকলে সেখানে চ্যানেল এর নাম দিতে হবে যে নামটি আপনি রাখতে চাইছেন সেটি টাইপ করুন। টাইপ করার পর সেভ বা ওকে অপসন এ ক্লিক করুন।
*** Your Channel অপসন থাকলে সেখানে ক্লিক বা টাচ করে চ্যানেল এর ভিতরে প্রবেশ করুন। Your Channel অপসন এ ক্লিক করলে Edit Channel বলে অপসন পাবেন। সেখানে ক্লিক করুন। Edit Channel এ ক্লিক করলে চ্যানেল এর নাম চেঞ্জ করা যাবে। (আগে যে নাম টি ছিল সেটি আপনার জিমেইল আইডির টাইটেল নাম বা পুরোনো চ্যানেল এর নাম ) নিজের পছন্দের নাম সেট করে সেভ বা ওকে অপসন এ ক্লিক করুন।
উপরের দুটো স্টেপ ফ্লো করলেই YouTube এ চ্যানেল Create হয়ে যাবে। চ্যানেল Create করার পর চ্যানেল টিকে কাস্টোমাইজ অর্থাৎ সাজাতে হবে। যেখানে লোগো লাগানো, থাম্বলিন লাগানো, চ্যানেল ভেরিফাই করা, Tage, এবাউট এবং সোশ্যাল লিংক ইত্যাদি দিয়ে সাজাতে হবে।


